০৩:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

টঙ্গীতে বর্ণাঢ্য আয়োজনে চ্যানেল এস-এর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

সুমন খান:

গাজীপুরের টঙ্গীতে আনন্দঘন ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল এস-এর প্রতিষ্ঠাবার্ষিকী। সোমবার টঙ্গী প্রেসক্লাবে রঙিন সাজসজ্জা, কেক কাটা, শুভেচ্ছা বিনিময় ও ক্রেস্ট বিতরণের মাধ্যমে উৎসবমুখর পরিবেশে দিনটি পালিত হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চ্যানেল এস-এর টঙ্গী প্রতিনিধি মামুনুর রশীদ রানা এবং সঞ্চালনা করেন গাজীপুর জেলা প্রতিনিধি আলিম।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অপরাধ দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চ্যানেল এস গাজীপুরের চিফ রিপোর্টার মোহাম্মদ রফিকুল ইসলাম রফিক, টঙ্গী প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব মোহাম্মদ মেরাজ উদ্দিন, বাংলাদেশ প্রতিদিনের গাজীপুর প্রতিনিধি আফজাল হোসেন এবং যুগান্তর টঙ্গী পূর্ব প্রতিনিধি লুৎফুজ্জামান লিটন, জাতীয় দৈনিক সংবাদ দিগন্ত পত্রিকার সিনিয়র রিপোর্টার সুমন খান, দৈনিক আমাদের মাতৃভূমি পত্রিকার স্টাফ রিপোর্টার ,মানজারুল ইসলাম ,ছাড়াও বিভিন্ন গণমাধ্যমকর্মী, সাংবাদিক ও সুধীজন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, সব কথা সবার কথা,এই স্লোগানকে ধারণ করে চ্যানেল এস দীর্ঘদিন ধরে বস্তুনিষ্ঠ, দায়িত্বশীল ও জনস্বার্থনির্ভর সংবাদ পরিবেশন করে আসছে। গণতন্ত্র, মানবাধিকার প্রতিষ্ঠা এবং সত্য প্রকাশে চ্যানেল এস-এর ভূমিকা অত্যন্ত প্রশংসনীয় বলে উল্লেখ করেন তারা।
অনুষ্ঠান শেষে চ্যানেল এস-এর উত্তরোত্তর সাফল্য কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। পরে কেক কাটার মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।

আমরা দুর্নীতি করব না, কোনো দুর্নীতিবাজকে প্রশ্রয়ও দেব না : জামায়াত আমির

টঙ্গীতে বর্ণাঢ্য আয়োজনে চ্যানেল এস-এর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

সর্বশেষ আপডেট : ০৬:২৩:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬