প্রতিবেদক: মো. জুয়েল মন্ডল
আসনে বিপুল ভোটে জয়লাভের পর পরাজিত প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন নবনির্বাচিত সংসদ সদস্য মো. ফজলে হুদা বাবুল।
গত শুক্রবার রাতে তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. মাহফুজুর রহমানের বাসায় গিয়ে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় মাহফুজুর রহমান নবনির্বাচিত এমপি ফজলে হুদা বাবুলকে ফুল দিয়ে বরণ করে নেন। ফজলে হুদা বাবুলও তাকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান এবং একে অপরকে মিষ্টিমুখ করান।
নবনির্বাচিত এমপি ফজলে হুদা বাবুল বলেন, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতামূলক পরিবেশে সুন্দর ভূমিকা রাখার জন্য মাহফুজুর রহমানকে ধন্যবাদ। তিনি বলেন, “আপনাদের সহযোগিতা ছাড়া ভালো কাজ করা সম্ভব নয়। এককভাবে কখনো উন্নয়ন সম্ভব হয় না। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা থাকবে, তবে মহাদেবপুর-বদলগাছীর উন্নয়নে আমরা একসঙ্গে কাজ করতে চাই। ভাই হিসেবে আপনাকে পাশে চাই।”
জামায়াতের প্রার্থী মাহফুজুর রহমানও একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে বলেন, “যেকোনো ভালো কাজে সবার আগে আমাকে পাবেন।”
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জাহারুল ইসলাম, যুগ্ম সম্পাদক মো. এনামুল হক, বদলগাছী উপজেলা বিএনপির সহ-সভাপতি রেজাউন নবী সান্ডু, উপজেলা কৃষকদলের সম্পাদক মতিউর রহমান মতি, চাঁন্দাশ ইউনিয়ন কৃষকদলের সভাপতি আবু হাসান বাসার, বিএনপি নেতা কাজী ফেরদৌস, মহাদেবপুর প্রেসক্লাবের সভাপতি আজাদুল ইসলাম, সম্পাদক আজাদ হোসেন মুরাদ, যুগ্ম সম্পাদক মো. আইনুল হোসেন, কোষাধ্যক্ষ মকলেছুর রহমান, সাংবাদিক জুয়েল মন্ডলসহ স্থানীয় নেতা-কর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উল্লেখ্য, নওগাঁ-৩ আসনে বিএনপি প্রার্থী মো. ফজলে হুদা বাবুল নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. মাহফুজুর রহমান।
নির্বাচনের পর সৌজন্য সাক্ষাৎ ও পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ের এ ঘটনা স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ইতিবাচক বার্তা দিয়েছে বলে মনে করছেন উভয় দলের নেতাকর্মী ও সাধারণ ভোটাররা।
প্রতিবেদক: মো. জুয়েল মন্ডল
তারিখ:





















