মো. জুয়েল মন্ডল
মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি: মহাদেবপুরে হাসপাতালে রোগী নিয়ে যাওয়ার সময় মাইক্রোবাস ও বাসের মুখোমুখি সংঘর্ষে মাইক্রোবাস চালক নিহত হয়েছে। দূর্ঘটনাটি
ঘটেছে মঙ্গলবার বিকেলে নওগাঁ-মহাদেবপুর আঞ্চলিক মহাসড়কের চৌদ্দ মাইল নামক স্থানে। দুর্ঘটনায় মাইক্রোবাসে থাকা নারীসহ ৫ জন গুরুতর আহত হন। আহতদের দ্রæত উদ্ধার করে
প্রথমে নওগাঁ সদর হাসপাতালে ও পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে
চিকিৎসাধী অবস্থায় রাত ১২ টার দিকে মাইক্রোবাসের চালক আব্দুস সামাদের মৃত্যু হয়।আব্দুস সামাদ ধামইরহাট উপজেলার ফতেপুর গ্রামের ইসমাইল হোসেনের ছেলে। আহতরা হলেন,
পতœীতলা উপজেলার পাটি আমলাই হিন্দুপাড়া গ্রামের সাইদুর রহমান ও তার স্ত্রী মাহমুদা
বেগম, রফিকুল ইসলামের ছেলে রাব্বি হাসান এবং ধামুরহাট উপজেলার সিঙ্গারুল গ্রামের মৃতআব্দুল গনির ছেলে রফিকুল ইসলাম। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার বিকেলে পতœীতলা
উপজেলার পাটি আমলাই হিন্দুপাড়া গ্রামের মাহমুদা বেগম অসুস্থতা বোধ করায় চিকিৎসারজন্য তার স্বামীসহ স্বজনরা একটি মাইক্রোবাস যোগে রাজশাহীতে ডাক্তারের কাছে যাচ্ছিলেন। এ সময় নওগাঁ – মহাদেবপুর আঞ্চলিক মহাসড়কের চৌদ্দ মাইল নামক স্থানে পৌছলে
নওগাঁ থেকে মহাদেবপুর অভিমুখি যাত্রীবাহী একটি বাস ঘটনাস্থলে খড়িবাহী একটি ভুটভুটিকে ওভারটেক করার সময় বাস ও মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে
মাইক্রোবাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং মাইক্রোবাসের চালক আব্দুস সামাদচাপালেগে আটকে পড়েন। স্থানীয়রা থানা পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেওয়ার পাশাপাশি
মাইক্রো বাসের ভেতর থেকে গুরুতর আহত অবস্থায় চালকসহ ৫ জনকে উদ্ধার করে একটি পিকআপ
যোগে নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসার জন্য পাঠিয়ে দেয়। আহতদের অবস্থা গুরুতর হওয়ায়নওগাঁ থেকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীনঅবস্থায় রাত ১২টার দিকে মাইক্রোবাসের চালক আব্দুস সামাদের মৃত্যু হয়। সত্যতা নিশ্চিত করে
মহাদেবপুর থানার ওসি (তদন্ত) আব্দুর রহিম বলেন, দূর্ঘটনা কবলিত বাস ও মাইক্রোবাস পুলিশিহেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। মো. জুয়েল মন্ডল






















