০৪:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মহাদেবপুরে পাওনা টাকা চাওয়ায় মারপিট ইউপি মেম্বারসহ ৪ জন গ্রেফতার

মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি:

মহাদেবপুরে দোকানের বাকী চাওয়াকে কেন্দ্র করে মারপিটের ঘটনায় ইউপি সদস্যসহ ৩জন এবং ওয়ারেন্টমূলে ১ জনসহ ৪ জনকে গ্রেফতার

করেছে থানা পুলিশ। গ্রেফতাররা হলো রাইগাঁ ইউপি সদস্য শেরপুর পশ্চিমপাড়া গ্রামের মৃত
আয়েজ উদ্দীনের ছেলে সবুজ, সবুজ মেম্বারের ছেলে রুবেল ও একই গ্রামের নজরুল ইসলামের
ছেলে নয়ন। অপর একটি মামলায় ওয়ারেন্টমূলে গ্রেফতার হন রামরায়পুর গ্রামের নজরুল ইসলামের
ছেলে হারুন অর রশিদ। রবিবার সকাল সাড়ে ১০টার দিকে তাদেরকে গ্রেফতার করা হয়। সূত্র
জানায়, গ্রামের একটি মুদি দোকানে বাঁকী নেন মেম্বার সবুজ। দীর্ঘদিন টাকা পরিশোধ
না করায় কয়েকদিন আগে সবুজ মেম্বারের কাছে পাওনা টাকা চাইতে যান দোকানদার। এ সময়
সবুজ মেম্বার, তার ছেলে রুবেল, সাদ্দামসহ বেশ কয়েকজন অকথ্যভাষায় গালিগালাজ করে দেশীয়
অস্ত্রসহ দোকানদারের উপর হামলা চালায়। এতে মহিলাসহ বেশ কয়েকজন গুরুতর আহত হন। আহতরা
হলেন, শেরপুর গ্রামের মুদি দোকানী রিভানা, তার স্বামী জামাল, রইচ উদ্দীন ও আরিফ হোসেন।
আহতদের উদ্ধার করে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। মহাদেবপুর থানার ওসি
মো. শহিদুল ইসলাম ঘটনার সত্যতা ও গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

জনপ্রিয় খবর

নান্দাইলে রাজগাতী ইউনিয়ন বিএনপির নির্বাচনোত্তর আলোচনা সভায় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীকে অভিনন্দন ।

মহাদেবপুরে পাওনা টাকা চাওয়ায় মারপিট ইউপি মেম্বারসহ ৪ জন গ্রেফতার

সর্বশেষ আপডেট : ১০:৩০:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬