০৫:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

হালুয়াঘাট-ধোবাউড়া আসনের উন্নয়নে সকলের সহযোগীতা চাই -সালমান ওমর রুবেল এমপি

মারুফ হোসেন :

সকলের সহযোগিতায় অবহেলিত হালুয়াঘাট ধোবাউড়া নির্বাচনী এলাকার উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করে সর্বস্তরের জনতার সার্বিক সহযোগীতা চেয়েছেন ময়মনসিংহ-১ (হালুয়াঘাট- ধোবাউড়া) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ সালমান ওমর রুবেল। এসম তিনি আরো বলেন, আপনাদের সকলের দোয়া সহযোগিতায় অবহেলিত এ আসন এলাকাকে আরও এগিয়ে নিয়ে যেতে চাই।
রবিবার (২২ফেব্রুয়ারী) ময়মনসিংহ নগরীর শাহজাহান পার্টি সেন্টারে স্থানীয়
রাজনৈতিক, ব্যবসায়ী ও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক সাংবাদিকদের সম্মানে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে এসব কথা বলেন ময়মনসিংহ-১ হালুয়াঘাট ধোবাউড়া আসনের সংসদ সদস্য সালমান ওমর রুবেল।
এসময় তিনি আরও বলেন, আমার ডাকে আপনারা আজ একত্রিত হয়েছেন, তাই আপনাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। জাতির বিবেক সাংবাদিক এবং সুধীজন আপনারা আমার এই ক্ষুদ্র আয়োজনে উপস্থিত হয়ে আমাকে ধন্য করেছেন। আজ ঐক্যবদ্ধ হওয়ার এটায় উপযুক্ত সময়। সমাজকে মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত, টেন্ডারবাজ মুক্ত, দখলবাজদের হাত থেকে সমাজকে মুক্ত করতে তিনি সকলের সহযোগীতা প্রত্যাশা করেন।

ইফতার মাহফিলে জেলার বিভিন্ন গণমাধ্যমকর্মী, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং হয়।
সুধীজন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পরে উপস্থিত অতিথিদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ইফতার করেন সংসদ সদস্য সালমান ওনর রুবেল।

এ সময় সংসদ সদস্য সালমান ওমর রুবেল সমাজের সাংবাদিকদের উদ্দেশে বলেন, গণমাধ্যম দর্পণ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। তিনি ভবিষ্যতেও সাংবাদিকদের সঙ্গে সমন্বয় রেখে এলাকার উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়ার আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে সাংবাদিক নেতৃবৃন্দ বক্তব্য রাখেন এবং আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। দোয়া ও ইফতার মাহফিলটি সৌহার্দ্যপূর্ণ ও আন্তরিক পরিবেশে সম্পন্ন হয়। অনুষ্ঠানের শেষপর্বে দেশ, জাতি ও গণতন্ত্রের কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

জনপ্রিয় খবর

ত্রিশালে প্রশাসনের সঙ্গে নবনির্বাচিত এমপির মতবিনিময়, উন্নয়নে সমন্বিত কর্মপরিকল্পনার ঘোষণা

হালুয়াঘাট-ধোবাউড়া আসনের উন্নয়নে সকলের সহযোগীতা চাই -সালমান ওমর রুবেল এমপি

সর্বশেষ আপডেট : ১২:০৮:৩২ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬