০৩:০৭ পূর্বাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন ময়মনসিংহ জেলা শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মারুফ হোসেন :

পবিত্র রমজান মাসের তাৎপর্যকে সামনে রেখে এবং সাংবাদিকদের ঐক্য, নিরাপত্তা ও কল্যাণ কামনায় সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন ময়মনসিংহ জেলা শাখার উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) ২০২৬ ইং ময়মনসিংহ নগরীর কাঁচিঝুলি এলাকায় অবস্থিত গ্রীণ পয়েন্টে আয়োজিত এ ইফতার মাহফিলে জেলার বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সাংবাদিকরা অংশগ্রহণ করেন।
রমজানের এই পবিত্র সন্ধ্যায় মিলনমেলায় পরিণত হওয়া অনুষ্ঠানে বক্তারা বলেন, সত্য ও ন্যায়ের পক্ষে কলম ধরাই একজন প্রকৃত সাংবাদিকের দায়িত্ব। সমাজের অসঙ্গতি তুলে ধরে ন্যায় প্রতিষ্ঠায় সাংবাদিকরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তাই সাংবাদিকদের নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় সবাইকে একসাথে কাজ করতে হবে।
অনুষ্ঠানে অতিথিরা বলেন, রমজান মাস মানুষের মধ্যে সহমর্মিতা, ভ্রাতৃত্ব ও মানবিকতার শিক্ষা দেয়। এ প্রসঙ্গে তারা কবির ভাষায় বলেন
“মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য,
একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না বন্ধু।”
এই মানবিক চেতনা থেকেই সাংবাদিক সমাজকে ঐক্যবদ্ধ হয়ে সমাজ ও দেশের উন্নয়নে কাজ করার আহ্বান জানান তারা।
ইফতার মাহফিলে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলার সর্বোচ্চ আয়কর দাতা মোঃ মাহবুব রেজা করিম মুরাদ, প্রান্ত স্পেশালাইজড হাসপাতাল ময়মনসিংহের ব্যবস্থাপনা পরিচালক মোঃ মনসুর আলম চন্দন, জিয়া পরিষদ ময়মনসিংহ জেলা শাখার সভাপতি অধ্যাপক ডাঃ মোহাম্মদ আলী সিদ্দিকী, ময়মনসিংহ কমার্স কলেজের প্রিন্সিপাল এখলাস উদ্দিন খান, দৈনিক প্রতিদিনের কাগজের ভারপ্রাপ্ত সম্পাদক ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশের চেয়ারম্যান মোঃ খায়রুল আলম রফিক, ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মোঃ আবু সাঈদ ফরহান, আমিরা হাউজিং লিমিটেডের পরিচালক লায়ন মোঃ ইউসুফ আলী রিমন, ময়মনসিংহ দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক-১ মোঃ ফরহাদ হোসেন, বাংলাদেশ সাংবাদিক জোট ময়মনসিংহের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জয়নাল আবেদীন, সাপ্তাহিক রাতদিন পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক মোঃ নজরুল ইসলাম মিন্টুসহ বিভিন্ন গণমাধ্যমকর্মী ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।
এছাড়াও উপস্থিত ছিলেন সাংবাদিক মারুফ হোসেন, শরৎ সেলিম, প্রদীপ বিশ্বাস, সুমন ভট্টাচার্য, নেহাল রঞ্জন, খালেদ হাসান, হামিদ ইমরানসহ স্থানীয় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
অনুষ্ঠানে বক্তারা আরও বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। তাদের কলমের শক্তি অন্যায় ও দুর্নীতির বিরুদ্ধে শক্ত অবস্থান নিতে সমাজকে অনুপ্রাণিত করে। কবির ভাষায়—
“সত্য যে কঠিন, কঠিনেরে ভালোবাসিলাম,
সে কখনো করে না বঞ্চনা।”
ইফতার শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং সকল সাংবাদিকের নিরাপত্তা ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানটির সার্বিক আয়োজনে ছিলেন সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন ময়মনসিংহ জেলা শাখার সভাপতি শেখ আলী হোসেন রনি। সহ-আয়োজনে ছিলেন সামদানি হোসেন বাপ্পি, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সানোয়ার ইসলাম মামুন এবং আবু জার আল গিফার।
সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আয়োজিত এই ইফতার ও দোয়া মাহফিল সাংবাদিক সমাজের মধ্যে সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন আরও দৃঢ় করবে বলে আশা প্রকাশ করেন উপস্থিত অতিথিরা।

প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশন বাংলাদেশ সূধীজনের যৌথ উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।

সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন ময়মনসিংহ জেলা শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

সর্বশেষ আপডেট : ০৩:৫৭:০৯ অপরাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬