ময়মনসিংহ প্রতিনিধি :
৬ মার্চ ২০২৬ ইং ১৬ রমজান শুক্রবার বিকাল ৪টায় ময়মনসিংহ সদরের আর কে মিশন রোডস্থ সমাজকল্যাণ কমপ্লেক্স প্রাঙ্গনে প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশন বাংলাদেশ ও সম্মানীত সূধীজন কর্তৃক যৌথ উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষ্যে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ।
প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশন বাংলাদেশ ও সম্মানীত সূধীজন কর্তৃক যৌথ উদ্যোগে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি কর্পোরেশন ১২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি এ.কে.এম ওয়াহিদুজ্জামান টুটুল ।
এছাড়াও আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশন বাংলাদেশের ফাউন্ডার মো. সিরাজুল হক, ফাউন্ডার হুমায়ুন কবির কাজল, ফাউন্ডার এনামুল হক, ফাউন্ডার নাজমা খানম, ফাউন্ডার ঝুমা আক্তার, ফাউন্ডার মোঃ তানভীর হোসাইন, ফাউন্ডার মো. ছায়েদুর রহমান, ফাউন্ডার সেলিনা আক্তার প্রমূখ ।
আয়োজকরা তাদের বক্তব্যে বলেন, আমরা কতিপয় ফাউন্ডার মিলে দরিদ্র প্রতিবন্ধী ও দরিদ্র ইসলামী শিক্ষার্থীদের চমৎকার কিছু আয় বৃদ্ধি মূলক প্রকল্পের লভ্যাংশ থেকে আজীবন লালন-পালনের জন্য এই প্রতিষ্ঠানটি গঠন করা হয়েছে
বর্তমানে প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশন বাংলাদেশ প্রতিবন্ধি, হত দরিদ্র মাদ্রাসার ছাত্র/ছাত্রীদের কল্যাণে কাজ করে যাচ্ছে আজ ৬ মার্চ ১৬ রমজান শুক্রবার দরিদ্র প্রতিবন্ধী ও দরিদ্র ইসলামী শিক্ষার্থীদের উপস্থিতিতে এই পবিত্র রমজান মাসে ইফতারের আয়োজন করা হয়েছে, আমাদের সংগঠনের পক্ষ থেকে এ প্রতিবন্ধীদের জন্য ভবিষ্যতে আমরা নানান কল্যাণকর কাজ করবো।
আলোচনা শেষে দেশ ও জাতীর সার্বিক মঙ্গল কামনা করে দোয়া অনুষ্ঠিত হয় ।









