০৯:৩৫ অপরাহ্ন, সোমবার, ০৯ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

আন্তর্জাতিক শ্রমজীবী নারী দিবসে ময়মনসিংহে বিপ্লবী নারী মুক্তির পথসভা

ময়মনসিংহ প্রতিনিধি :

আন্তর্জাতিক শ্রমজীবী নারী দিবস উপলক্ষে ময়মনসিংহে পথসভা করেছে বিপ্লবী নারী মুক্তি। শনিবার (৮ মার্চ ২০২৬) নগরীর কালিবাড়ী ব্রহ্মপুত্র বেড়িবাঁধ এলাকায় বিপ্লবী নারী মুক্তি ময়মনসিংহ জেলা শাখার উদ্যোগে এ পথসভা অনুষ্ঠিত হয়।

বিপ্লবী নারী মুক্তির জেলা সংগঠক রোকসানা জান্নাতের সভাপতিত্বে আয়োজিত সভায় বক্তব্য রাখেন নয়াগণতান্ত্রিক গণমোর্চার আঞ্চলিক শাখার সভাপতি আবুবকর সিদ্দিক রুমেল, সহ-সভাপতি ইলিয়াছ হাবিব, বিপ্লবী শ্রমিক আন্দোলনের নেতা আনোয়ার সরকার, বিপ্লবী ছাত্র-যুব আন্দোলনের জেলা সংগঠক সজিব আকন্দ এবং বিপ্লবী নারী মুক্তির নেত্রী রহিমা বেগম।

বক্তারা বলেন, সমাজে নারীরা এখনো বিভিন্নভাবে নিপীড়ন ও বৈষম্যের শিকার হচ্ছেন। শ্রমিক, কৃষক, আদিবাসীসহ সমাজের সর্বস্তরের নিপীড়িত নারীদের প্রকৃত মুক্তি নিশ্চিত করতে হলে রাষ্ট্রব্যবস্থার আমূল পরিবর্তন প্রয়োজন।
এ সময় তারা নারীর অধিকার প্রতিষ্ঠা ও শোষণমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে বিপ্লবী রাজনীতিতে সক্রিয়ভাবে অংশগ্রহণের জন্য সকলের প্রতি আহ্বান জানান।

জনপ্রিয় খবর

আয়রনম্যান মারিয়াকে প্রধানমন্ত্রীর নির্দেশে আর্থিক পুরস্কার ও স্পন্সরশিপ প্রদান করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক

আন্তর্জাতিক শ্রমজীবী নারী দিবসে ময়মনসিংহে বিপ্লবী নারী মুক্তির পথসভা

সর্বশেষ আপডেট : ১০:২০:৩২ পূর্বাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬