০৭:৪৬ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

কেরানীগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল

(ঢাকা) প্রতিনিধি:

ঢাকার কেরানীগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে আন্তরিক পরিবেশে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার আয়োজিত এই অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
কেরানীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. আব্দুল গনির সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া মাহফিল ও আলোচনা সভায় বক্তব্য রাখেন কেরানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ নাজিম উদ্দিন, সাবেক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট সুলতান নাসের, কেরানীগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা পরিষদের কমান্ডার হাজি মতিন, কেরানীগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মো. শফিক চৌধুরী, সাবেক সভাপতি মো. মজিবুর রহমান, নয়াবাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুল মালেক মিয়া, শুভাঢ্যা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সোহেল হোসেন, বিশিষ্ট সমাজসেবক মো. নিজাম উদ্দিন, ব্যারিস্টার এসএন সাকিব, ডা. শাকিল, জিনজিরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ আশরাফ, প্রবীণ সাংবাদিক এইচ এম আমীন, মিয়া আব্দুল হান্নান, সুলতান মাহমুদ এবং মোক্তার হোসেনসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কেরানীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ মো. শামীম উদ্দিন। এ সময় বক্তারা সাংবাদিকদের ঐক্য, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং সমাজের উন্নয়নে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। তারা কেরানীগঞ্জ প্রেসক্লাবের কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যাশা ব্যক্ত করেন।
ইফতারের আগে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

জনপ্রিয় খবর

কেরানীগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল

কেরানীগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল

সর্বশেষ আপডেট : ০৮:১২:১১ পূর্বাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬