ময়মনসিংহ প্রতিনিধি :
গভর্নমেন্ট ল্যাবরেটরী হাই স্কুলের ৭৭তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে ।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহের জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান, এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা, ময়মনসিংহ অঞ্চলের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) মোহা: নাসির উদ্দীন।
এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিট) লুৎফুন নাহার, জেলা শিক্ষা অফিসার মোহছিনা খাতুন, ময়মনসিংহ জিলা স্কুলের প্রধান শিক্ষক মোঃ আব্দুস সালাম ।
এসময় গভর্নমেন্ট ল্যাবরেটরী হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ আব্দুস ছাবুর, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর সম্পাদক ও গভর্নমেন্ট ল্যাবরেটরী হাই স্কুলের সিনিয়র শিক্ষক মাহফুজা আক্তার খাতুন সহ অনেকেই উপস্থিত ছিলেন ।
ক্রীড়া প্রতিযোগিতা শেষে বিভিন্ন ইভেন্টে অংশ নেয় ছাত্র ও ছাত্রীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ ।










