মারুফ হোসেন :
ময়মনসিংহে বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার অ্যাসোসিয়েশনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৭ মার্চ ২০২৬, ২৭ রমজান) শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অডিটোরিয়াম, ময়মনসিংহ মেডিকেল কলেজে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য মোঃ আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ (ময়মনসিংহ-৪)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ডাঃ মোঃ মাহবুবুর রহমান লিটন (ময়মনসিংহ-৭) ও কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সিনিয়র সহ-সভাপতি, বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার অ্যাসোসিয়েশন।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংসদ সদস্য মোঃ জাকির হোসেন বাবলু (ময়মনসিংহ-৫), সংসদ সদস্য ফকর উদ্দিন আহমেদ বাচ্চু (ময়মনসিংহ-১১), ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসনিক কর্মকর্তা মোঃ রুকনুজ্জামান সরকার, অধ্যাপক শফিকুল ইসলাম (আহ্বায়ক, ময়মনসিংহ মহানগর বিএনপি) এবং অধ্যাপক শেখ আমজাদ আলী (যুগ্ম আহ্বায়ক, ময়মনসিংহ মহানগর বিএনপি)।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যাপক ডা. মোহাম্মদ আলী সিদ্দিকী, সভাপতি, বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার অ্যাসোসিয়েশন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ মুনসুর আলম চন্দন।
এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকের কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয় এবং পরে উপস্থিত সবার মধ্যে ইফতার বিতরণ করা হয়।
ইফতার মাহফিলে ময়মনসিংহের বিভিন্ন
প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের মালিক,প্রতিনিধি সহ
সামাজিক সংগঠনের প্রতিনিধিসহ বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
অনুষ্ঠানটি স্থানীয় ও জাতীয় পর্যায়ের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা সরেজমিনে কভার করেন। সাধারণ মানুষ ও নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো আয়োজনটি এক মিলনমেলায় পরিণত হয়। গণমাধ্যমের উপস্থিতি কর্মসূচিকে আরও তাৎপর্যমণ্ডিত করে তোলে।




















